খুলনা প্রতিনিধি:
খুলনায় রোটারি ক্লাব অব খুলনা পোর্ট সিটির ১৬তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন বোর্ডের অভিষেক হয়। নতুন বোর্ডের নেতৃত্বে রয়েছেন রোটারিয়ান সৈয়দ আমিনুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের অতীত সভাপতি রোটারিয়ান ফিরোজ আহমেদ নতুন সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে কলার হস্তান্তর করেন।
অভিষেক অনুষ্ঠানে ক্লাবের সার্ভিস প্রজেক্টের আওতায় একজন অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। আয়বর্ধক কর্মকাণ্ডে তাকে সহায়তা করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।
অনুষ্ঠানে রোটারিয়ান মোল্লা মারুফ রশিদ, একেএম ওয়ারিদুর হক, রোটারিয়ান মো. রেজাউল করিম, রোটারিয়ান ফেরদৌসুর রহমান পিয়াসসহ রোটারি ক্লাব অব খুলনার সভাপতি, সদস্য ও অতীত সভাপতিরা উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালি যুক্ত হয়ে রোটারিয়ান সৈয়দ আবু সাঈদ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি ক্লাবের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের অতীত সভাপতি কামরুজ্জামান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান ফিরোজ আহমেদ। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের অতীত সভাপতি ও ট্রেজারার রোটারিয়ান খান হাবিবুল রহমান।

