বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় ৩৬ শিক্ষার্থীকে সাড়ে পাঁচ লাখ টাকার শিক্ষা সহায়তা প্রদান

নিজেস্ব প্রতিবেদক খুলনা:

খুলনায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মধ্যে সরকারের বিশেষ অনুদান তহবিল, খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্টের উদ্যোগে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করার লক্ষ্যেই সরকারের বিশেষ অনুদান তহবিল থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবন সুন্দরভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী দিনগুলোতে আরও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করার আশ্বাস দেন হুইপ রকিবুল ইসলাম।

খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা, খুলনা প্রেসক্লাবের সভাপতি, শিক্ষার্থী-অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থের চেকসহ সাইকেল, স্কুলব্যাগ, ল্যাপটপ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা উপকরণ দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493