খুলনা প্রতিনিধি:
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন এমইউজে খুলনার নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সহসভাপতি মাসুদুর রহমান রানা, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্ল্যা, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, ইসলাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মিলন, এমইউজের সহসাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. খায়রুল আলম।
এ ছাড়া এমইউজের নির্বাহী সদস্য কনক রহমান, ডি এম রেজা সোহাগ, এস এম মাহবুব ও রামিম চৌধুরী এবং সদস্য এম এ হাসান, মুস্তাফিজুর রহমান পারভেজ, আজিজুল ইসলাম, নুরুল আমিন নুর ও এম রোমানিয়া উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে এমইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।

