বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ তিন শীর্ষ সন্ত্রাসী আটক

খুলনা ব্যুরো:

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন কথিত শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-৬।

রোববার (২ আগস্ট) পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ফজলুল হক সরদারের ছেলে মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জের বকুলতলা উপজেলার তৌহিদের ছেলে মো. সুজন (৩৮) এবং বরগুনার বেতাগী উপজেলার আমজাদ বেপারির ছেলে মো. নান্না ব্যাপারী (৫৭)।

র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানার রায়পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী চক্রের সদস্য হিসেবে পরিচিত তিনজনকে আটক করা হয়। পরে নান্না ব্যাপারীর বসতঘরে তল্লাশি চালিয়ে সুজন ও ইলিয়াস সরদারের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং নগদ এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা মহানগরীসহ পিরোজপুর ও বরগুনা জেলার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, মাদক, চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে আটক তিনজনকে উদ্ধারকৃত আলামতসহ লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-৬ জানিয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493