রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

ডেঙ্গু প্রতিরোধে খুলনায় ৪০০ দরিদ্র পরিবারকে মশারি বিতরণ

খুলনা প্রতিনিধি:

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে খুলনায় ৪০০ দরিদ্র পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নগরীর পৃথক দুটি অনুষ্ঠানে এসব মশারি বিতরণ করা হয়।

সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় নগরীর ২৭ নম্বর ওয়ার্ড কার্যালয়ে ৩০০ পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসির উদ্যোগে নগরীতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে সড়কসংলগ্ন বড় বড় ড্রেনে মশার উপস্থিতি প্রায় নেই বললেই চলে। এখন বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা গেলে ডেঙ্গুর প্রকোপ আরও কমে আসবে।

কেসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসের পরিচ্ছন্নতা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ডেঙ্গু পরিস্থিতির আরও উন্নতি হবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে রাজনৈতিক নেতাদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, সাবেক কাউন্সিলর মো. শমসের আলী মিন্টু ও মাজেদা খাতুন, সমাজসেবক মহিবুল্লাহ শামীম, শীতলা বাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুজিত সাহা এবং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অমিত কান্তি ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ ফাউন্ডেশন’-এর উদ্যোগে দুপুরে নগরীর দৌলতপুরের শহীদ জিয়া কলেজ অডিটরিয়ামে আরও ১০০ দরিদ্র পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নগরীর আটটি রেড জোনে আটটি বিনা মূল্যের মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ডেঙ্গু ইউনিট চালু করা হয়েছে। প্রয়োজনে মেডিকেল কলেজ হাসপাতালের উন্মুক্ত স্থানে বৃহৎ পরিসরে মেডিকেল ক্যাম্প স্থাপনের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসা দল গঠনের পরিকল্পনাও রয়েছে।

হাসিমুখ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওসুদুজ্জামান পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, সমাজসেবক প্রকৌশলী শাহীর হোসেন জাম্বু, দারুল হুদা জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আবুল কাশেম এবং ২ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক চমন আক্তার।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্চিতা দে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581