খুলনা প্রতিনিধি:
খুলনা জেলার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী তিন মাসের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কমিটিতে মাহমুদুল হাসান ফয়জুল্লাহকে আহ্বায়ক এবং আরিফুরজ্জামান উজ্জ্বলকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোল্লা শওকত হোসেন। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. রাশদ হাসানকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. হাসানুর রহমান এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জায়েদুর রহমান প্রিন্স। কমিটিতে মো. আবু শাহাদাত বাবুল, মো. কদরুল হাসান।

