রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

শিশু সুরক্ষা জোটের মাসিক সভায় চার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার:

শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণসহ চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শিশু সুরক্ষা জোট, খুলনা। নগরীর পরিবর্তন-খুলনা কার্যালয়ে জোটের মাসিক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি শামীমা সুলতানা শিলু। সভার শুরুতে জোটের সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিডকে সভার কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ জানানো হয়। পরে আলোচ্যসূচি অনুযায়ী মাসিক সভার কার্যক্রম পরিচালনা করা হয়। সভায় সভাপতি, সদস্য সচিব ও উপস্থিত সদস্যদের আলোচনার মাধ্যমে সিদ্ধান্তগুলো গৃহীত হয়।

সভায় ওয়ার্ড ভিশনকে সেফগার্ডিং পলিসি ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের জন্য অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া শিশু সপ্তাহ উপলক্ষে জোটের সদস্য সংগঠনগুলোকে নিজ নিজ কর্মসূচি জোটের সদস্যদের সঙ্গে শেয়ার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ১২ অক্টোবর শিশু সপ্তাহের সমাপনী দিনে খুলনা শিল্পকলা একাডেমিতে শিশুদের নিয়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য আট সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন—এম. সাইফুল ইসলাম, শায়লা, সিলভী হারুন, এলিনা বৈদ্য, পূর্ণিমা সরকার, অ্যাডভোকেট নূরনাহার পলি ও অশোক মণ্ডল।
সভায় জোটের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন নিয়েও আলোচনা হয়। সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটিতে সভাপতি হিসেবে শামীমা সুলতানা শিলু, সহসভাপতি অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম ও সিলভী হারুন, সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড এবং কোষাধ্যক্ষ হিসেবে ইসরাত আরা হীরা দায়িত্ব পান।

এদিকে, শিশু নির্যাতন সংক্রান্ত স্মারকলিপি প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে স্বপ্নপূরীর সভাপতি সাইফুল ইসলামকে।
সভা শেষে জোটের সদস্য সচিব এম. নাজমুল আজম ডেভিড সংশ্লিষ্ট সবাইকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581