রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
খুলনা বিভাগ

নগরীতে জামায়াতের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, খুলনা:

খুলনায় জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোররা সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকাররম বিল্লাহ আনসারী মহানগরী যুব বিভাগের সভাপতি। বিশেষ অতিথি ছিলেন জিএম শহীদুল ইসলাম সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমির এবং মাওলানা মো. জাহিদুর রহমান নাঈম ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
এ সময় মাওলানা মো. জাহিদুর রহমান নাঈম প্রতিযোগীদের সঙ্গে কথা বলেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মূর্তজা বিল্লাহ সভাপতি, যুব ও ক্রীড়া বিভাগ, সোনাডাঙ্গা থানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুজ্জামান রাজিব।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম ১৬ নম্বর ওয়ার্ড যুব সভাপতি, হাসিব বিল্লাহ ১৯ নম্বর ওয়ার্ড যুব সভাপতি এবং ফরিদ ২০ নম্বর ওয়ার্ড যুব সভাপতি। অনুষ্ঠানে আয়োজক, প্রশিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। পাশাপাশি সাঁতার শেখার মাধ্যমে পানিতে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সচেতনতা বাড়ানো সম্ভব।

মাওলানা মো. জাহিদুর রহমান নাঈম বলেন, “শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করা প্রয়োজন। সাঁতার শুধু একটি ক্রীড়া নয়, এটি জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ দক্ষতাও। এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।” পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581