রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনা প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সমিতির সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানি স্বাধীন সাংবাদিকতার জন্য বড় ধরনের হুমকি। সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

খুবিসাসের সভাপতি মো. ইব্রাহিম খলিল বলেন, ‘সত্য ও তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

খুবিসাসের সাধারণ সম্পাদক নাহিদ হাসান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বিভিন্ন সময়ে ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হওয়া এসব হামলার তীব্র নিন্দা জানাই। অপরাধীদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে রেখে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে সাংবাদিকরা স্বাধীন ও নিরাপদভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।’

মানববন্ধন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581