রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

সামাজিক অবক্ষয় রোধে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: কেসিসি প্রশাসক মঞ্জু

খুলনা প্রতিনিধি:

ইমামরা মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। সামাজিক অবক্ষয় রোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সোমবার সকালে খুলনা নগরীর বয়রায় ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমি, খুলনা ১২২৭তম দলের প্রশিক্ষণার্থীদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জাতীয় যেকোনো দুর্যোগে জনগণের কাছে সঠিক তথ্য ও বার্তা পৌঁছে দিতেও খুলনা সিটি করপোরেশন ইমামদের সহযোগিতা নিয়ে থাকে।

বর্তমান সরকারের ইমামদের ভাতার আওতায় আনার উদ্যোগকে যুগান্তকারী সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, নগরীতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণে জনসাধারণকে উৎসাহিত করতে ইমামরা ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, সমাজের নেতা হিসেবে ইমামদের দেশের উন্নয়নে সঠিক তথ্য প্রচার এবং জনগণের মধ্যে বিভ্রান্তি দূর করতে কাজ করতে হবে।

ইমাম প্রশিক্ষণ একাডেমি, খুলনার উপপরিচালক কৃষিবিদ এবিএম তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন, খুলনার বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, স্বাস্থ্য প্রশিক্ষক ও মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম মো. মোস্তফা এবং সহকারী পরিচালক আল ফারুক। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন ইমাম মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে জানানো হয়, ১২২৭তম নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনা বিভাগের সাত জেলার ১০২ জন ইমাম অংশ নেন। পরে প্রশিক্ষণ সম্পন্নকারী ইমামদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581