রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে: আলী আজগর লবী

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার সব মানুষের উন্নয়নে কাজ করতে চান।

শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রতিমা দর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মোহাম্মদ আলী আজগর লবী বলেন, ‘প্রথমেই সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সবার বড় পরিচয় আমরা মানুষ। বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। এই সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রতি তিনি কৃতজ্ঞ। তাঁদের বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে তাঁদের পাশাপাশি ডুমুরিয়াবাসীর কথা বলার সুযোগ পেয়েছেন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সব মানুষের ভাগ্যোন্নয়ন তাঁর লক্ষ্য। সুখে-দুঃখে তিনি এলাকাবাসীর পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠের কোষাধ্যক্ষ পরিমল কুমার কুণ্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রদীপ দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, শেখ শাহিনুর রহমান, মোল্লা কবির হোসেন, শেখ ফরহাদ হোসেন, মোল্লা আবুল কাশেম, শাহজাহান জমাদার, মোল্যা মনিমুর রহমান নয়ন ও মোল্লা মশিউর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।

এ ছাড়া মন্দির কমিটির সেক্রেটারি সৌমেন্দ্র প্রসাদ কুণ্ডু টুটুল, প্রশান্ত জোয়াদ্দারসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সংসদ সদস্য উপজেলার খর্নিয়া, রুদাঘরা, রঘুনাথপুর, রংপুর ও ধামালিয়া ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আয়োজনের খোঁজখবর নেন এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581