খুলনা প্রতিনিধি
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এক দিনের সফরে আগামী ২৫ অক্টোবর খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী, ওই দিন বেলা দেড়টায় তিনি খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন করবেন। পরে বিকেল ৩টায় খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) উদ্বোধনের প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
সভায় খুলনা বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেবেন। সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফর শেষে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।

