বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

কুয়েট-খুকৃবির সহযোগিতা জোরদারে উপাচার্যদের বৈঠক অনুষ্ঠিত

খুলনা ব্যুরো:

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাতে খুকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে উভয় বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় খুকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ল্যাবরেটরি সুবিধার উন্নয়ন। এ ক্ষেত্রে কুয়েটের কারিগরি দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়নের জন্য সম্ভাব্য কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, আধুনিক গবেষণার পরিবেশ সম্প্রসারণ, বিদ্যমান ল্যাবরেটরি সুবিধার কার্যকর ব্যবহার এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়েও উভয় উপাচার্য ইতিবাচক মতামত ব্যক্ত করেন।

বৈঠক শেষে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক ও গবেষণাভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, এই সহযোগিতা বাস্তবায়িত হলে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ই উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493