রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
খুলনা বিভাগ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরুর তিন দশক পেরিয়ে গেলেও সড়ক এখনো নিরাপদ হয়ে ওঠেনি। সড়ক অনিরাপদ থাকার পেছনে বহুমাত্রিক কারণ রয়েছে। এর মধ্যে অর্থনীতিতে টেকসই উন্নয়নের অভাব অন্যতম।

তিনি বলেন, গুটিকয়েক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে গিয়ে আমরা অনেকের জন্য মৃত্যুফাঁদ তৈরি করছি। কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়ায় সড়ক যেন অনিরাপদ হয়ে না ওঠে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, সড়ক নিরাপদ করতে হলে উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মানুষের জীবনের নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581