খুলনা প্রতিনিধি
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নো-পার্কিং জোনে অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
আজ বৃহস্পতিবার হাসপাতালের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের ওপর অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনের কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন ও যানজট সৃষ্টি হওয়ায় ব্যবস্থা নেন কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানকালে অবৈধভাবে পার্কিং করা যানবাহন রেকার দিয়ে সরিয়ে নেওয়া এবং সংশ্লিষ্টদের কাছ থেকে নগদ জরিমানা আদায়ের নির্দেশ দেওয়া হয়।
কেসিসি সূত্রে জানানো হয়, হাসপাতালের সামনের সড়ক যানজটমুক্ত রাখা এবং রোগী ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

