বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

কয়রায় ২ হাজার রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা

কয়রা খুলনা প্রতিনিধি:


টাকার অভাবে চিকিৎসা নিতে না পারা দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য খুলনার কয়রায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে দুই হাজার রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা এবং বাছাইকৃত ৫০০ রোগীর ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় কয়রা উপজেলা এলাকায় এ চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ফ্রেড হলোস ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ চোখের চিকিৎসা নিতে ভিড় করেন।

ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে পরামর্শ এবং ছানি রোগীদের শনাক্তকরণ করা হয়। অপারেশনের জন্য নির্বাচিত দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের পাশাপাশি হাসপাতালে যাতায়াত, থাকা ও খাবারের ব্যবস্থাও করা হয়েছে। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনদের মাধ্যমে আধুনিক কৃত্রিম লেন্স সংযোজন করে ছানি অপারেশনের ব্যবস্থা রাখা হয়। অপারেশন শেষে রোগীদের বিনামূল্যে কালো চশমা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বিএনপি মা, মাটি ও মানুষের দল হিসেবে মানবতার সেবা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসেবে অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জনগণের সেবা করার লক্ষ্যেই তিনি কাজ করছেন। কয়রা-পাইকগাছা এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য ভবিষ্যতে আরও বড় পরিসরে চিকিৎসা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। ইউনিয়নভিত্তিক বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্প আয়োজনের কথাও জানান তিনি।

এস এম মনিরুল হাসান বাপ্পী আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হতে না পারলেও এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। কয়রা-পাইকগাছার মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

বক্তব্যে তিনি স্থানীয়ভাবে সরকারি বরাদ্দ ও ত্রাণসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলে ধরেন। এসব বিষয়ে সংবাদমাধ্যমে তথ্য-প্রমাণসহ প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবাশীষ রায় ঝলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান এবং জেলা জাসাসের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ।

এ ছাড়া অনুষ্ঠানে সহকারী অধ্যাপক আইয়ুব আলী, মনিরুজ্জামান বেল্টু, জি এম মাওলা বক্স, শরিফুল আলম, সরদার মতিউর রহমান, আব্দুস সামাদ, আবুল কালাম, কাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, নাজমুল হুদা, সালাউদ্দিন লিটন, সাইফুজ্জামান, রওশন মোল্লা, গোলাম রসুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, পীর আলী, মোহতাসিম বিল্লাহ, আবুল কালাম আজাদ কাজল, আরিফ বিল্লাহ সবুজ, মামুন হাসান, আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম সকাল থেকে চলমান ছিল। চোখের ছানি ছাড়াও অন্যান্য চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। ছানি রোগীদের মধ্যে আর্থিকভাবে অসচ্ছলদের অগ্রাধিকার দিয়ে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম নিয়মিত ও আরও বৃহৎ পরিসরে চালু করা গেলে প্রত্যন্ত এলাকার অসচ্ছল মানুষের জন্য চোখের চিকিৎসা পাওয়া সহজ হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493