বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

রূপসায় ফখরুল হত্যা মামলায় কথিত শুটার কাটাপ্পা গ্রেপ্তার

খুলনা ব্যুরো:

খুলনার রূপসায় ইটভাটার অফিসে ঢুকে ফখরুল ইসলাম (৩২) হত্যার ঘটনায় কথিত শুটার ও মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে ‘কাটাপ্পা’ (৩৪) গ্রেপ্তার হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) রাত ৩টার দিকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-৬।র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাতে রূপসা থানার মেসার্স রূপসা ব্রিকসের অফিসে ছিলেন ফখরুল ইসলাম। এ সময় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ফখরুলকে স্থানীয়দের সহায়তায় রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার রাতে পিস্তল দিয়ে ফখরুলকে গুলি করার কথাও তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে র‍্যাব। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ইব্রাহিম ওরফে ‘কাটাপ্পা’কে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493