বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

সুন্দরবন থেকে ফেরার পথে জাবি শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ, গ্রেপ্তার ২

বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবন ভ্রমণ শেষে যশোরের উদ্দেশ্যে ফেরার পথে বাগেরহাটের ফকিরহাটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে কটূক্তি ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীর সহপাঠীদের একজনকে মারধর এবং আরেকজনকে ধাক্কা দেওয়ার অভিযোগও ওঠে।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী নিশাত তাসমিন টুম্পা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় হুমায়ুন কবীর ওরফে কবীর ফরাজী (৫৭) ও সুজন মোড়ল (৩৪)-এর বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকেই গ্রেপ্তার করেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের ওই শিক্ষার্থী তার স্বামী, রুমমেট, সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীসহ কয়েকজনকে নিয়ে সুন্দরবনে ভ্রমণে যান। পরদিন বিকেলে তারা মোংলা থেকে মাহেন্দ্রযোগে ফকিরহাটের কাটাখালী মোড়ে পৌঁছান।

সন্ধ্যায় খাবার খাওয়ার পর যশোর যাওয়ার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করেন তারা। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে পর্যাপ্ত নগদ টাকা না থাকায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা উত্তোলনের জন্য তিনি এক রুমমেটকে সঙ্গে নিয়ে কাটাখালী মোড়ের পুলিশ বক্সের পাশে দিগন্ত পরিবহনের সামনে যান।

অভিযোগ অনুযায়ী, সেখানে হুমায়ুন কবীর ওই শিক্ষার্থীকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন এবং তার পোশাক নিয়েও কটূক্তি করেন। এর প্রতিবাদ জানালে তিনি হাতে জুতা নিয়ে ভয় দেখান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সময় সুজন মোড়লও ওই শিক্ষার্থীকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।

বিষয়টি পরে শিক্ষার্থী তার সহপাঠী ও স্বজনদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, একপর্যায়ে হুমায়ুন কবীর ভুক্তভোগীর সহপাঠী সিনথিয়া রহমানের নাকে ঘুষি মারেন। সিনথিয়ার স্বামী আহম্মেদ জুবায়েরকেও ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী থানায় গিয়ে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে পুলিশ হুমায়ুন কবীর ও সুজন মোড়লকে গ্রেপ্তার করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কটূক্তি ও হয়রানির অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493