রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খেলাধুলা

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়াল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেই হোঁচট খেল ব্রাজিল। টাউনসভিলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ম্যাচের ৬৮তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন নেস্টরি ইরানকুন্দা। গোল হজমের পর সমতায় ফেরার জন্য একাধিকবার আক্রমণ করেও সফল হয়নি কার্লো আনচেলত্তির দল। ফলে এক গোলে পিছিয়ে থেকেই ম্যাচ শেষ করার শঙ্কায় পড়ে ব্রাজিল।

তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সমতা ফেরায় ব্রাজিল। রাফিনিয়ার নিখুঁত কর্নার থেকে জোরালো হেডে বল জালে পাঠান রায়ান।

গোলরক্ষক হাত দিয়ে বলটি ঠেকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বল তাঁর হাতে লেগে ক্রসবারে আঘাত করে গোললাইন অতিক্রম করে। ফলে শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার সম্ভাব্য ঐতিহাসিক জয় হাতছাড়া হয়।

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন লক্ষ্য নিয়ে পথচলা শুরু করেছিল ব্রাজিল। বিশ্বকাপ শেষ হওয়ার পর এটিই ছিল দুই দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামলেও কাঙ্ক্ষিত জয় পায়নি আনচেলত্তির দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী মঙ্গলবার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের পর ব্রাজিল দলে বড় ধরনের পরিবর্তনের আভাস আগেই দিয়েছিলেন আনচেলত্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ এবং আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে বিশ্বকাপের স্কোয়াড থেকে রাখা হয়েছে মাত্র নয়জনকে। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১০ ফুটবলার।

বিশ্বকাপ-পরবর্তী নতুন বাস্তবতায় দুই দলই ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার সামনে রয়েছে এশিয়ান কাপ। তার আগে ব্রাজিলের বিপক্ষে দুটি ম্যাচ নতুন খেলোয়াড় ও কৌশল যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে দলটি।

অন্যদিকে আনচেলত্তির ব্রাজিলও অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচগুলো কাজে লাগিয়ে নতুন দলটির শক্তি, সমন্বয় ও সম্ভাবনা যাচাই করতে চাইবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581