বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ আলোচনা করে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী ● পুলিশে বড় রদবদল, এসবির নতুন প্রধান কামরুল আহসান ● আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী চার হাফেজকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা ● খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ
জাতীয়

পুলিশে বড় রদবদল, এসবির নতুন প্রধান কামরুল আহসান

ন্যাশনাল ডেস্ক:

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ কর্মকর্তাকে পদোন্নতি, বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ডিআইজি মো. কামরুল আহসানকে পদোন্নতি দিয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে চার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার আরও দুই কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। একই সঙ্গে তাঁকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে। এতদিন এসবির প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে (হেডকোয়ার্টার্স) বদলি করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে পদোন্নতি দিয়ে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) প্রিন্সিপাল হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি পর্যায়ের পাঁচ কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মেট্রোরেলের (মাস র‍্যাপিড ট্রানজিট) ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে বদলি করে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি করা হয়েছে।

অন্যদিকে, এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493