রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
জাতীয়

সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ

ন্যাশনাল ডেস্ক

দেশের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে পুরোনো যন্ত্রপাতি ও সরঞ্জামের ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন।

বৈঠকে কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, এস এম জিলানী, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আব্দুস সালাম আজাদ, লুৎফর রহমান এবং মো. আব্দুল বাতেন অংশ নেন।

কমিটি সূত্রে জানা যায়, বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। সশস্ত্র বাহিনীকে সময়োপযোগী ও আধুনিক সক্ষমতায় গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা।

তারা মনে করেন, পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করা প্রয়োজন। এ লক্ষ্যে পুরোনো যন্ত্রপাতি ও সরঞ্জামের ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের ওপর জোর দেন তাঁরা।

কমিটির সদস্যরা বলেন, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষাব্যবস্থার আধুনিকায়নে পুরোনো মেশিনারিজের পরিবর্তে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করতে হবে। এর মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, কার্যকর ও সময়োপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581