রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
জাতীয়

জুলাই সনদের সরাসরি আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতা বেশি গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এর সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি বলেছেন, সনদটির রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়েও বেশি।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সিরিজ সেমিনারের ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক পর্বে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টেরিম গভর্নমেন্টের (অন্তর্বর্তীকালীন সরকার) সময় যে জুলাই জাতীয় সনদ প্রণীত হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? নাই। কিন্তু এই রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চেয়েও বেশি।’

জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতির প্রেক্ষাপট তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সনদটি জনগণ গ্রহণ করেছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের শেষ পর্যায়ে এর আইনি ভিত্তি দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সে সময় বিষয়টির একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানোর প্রয়োজন দেখা দেয়।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে সে সময় বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছিল। এ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে তাতে কেউ সম্মতি দেননি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলেও আদালত এ বিষয়ে দায়িত্ব নিতে আগ্রহী হয়নি। আদালতের পক্ষ থেকে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু হিসেবে উল্লেখ করে রাজনৈতিকভাবেই এর সমাধানের পরামর্শ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘আদালত থেকে বলা হয়েছিল—এটি একটি রাজনৈতিক বিষয়, আপনারাই রাজনৈতিকভাবে এর সমাধান করুন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও রাজনৈতিক সমঝোতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581