বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বাণিজ্য

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত দেওয়া শুরু

বাণিজ্য ডেস্ক:

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত পেতে শুরু করেছেন গ্রাহকেরা। ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আমানত ফেরতের জন্য প্রথম দিন আবেদন করা গ্রাহকদের সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে টাকা দেওয়া শুরু হয়েছে।

সোমবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট শাখাগুলোতে টাকা পাঠানো হয়। একই সঙ্গে অনলাইনে অর্থ স্থানান্তরের কার্যক্রমও শুরু হয়েছে। এতে ধীরে ধীরে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে।

তবে আমানতের টাকা ফেরতের ক্ষেত্রে মুনাফা কেটে নেওয়ায় অনেক গ্রাহকের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গ্রাহকদের অভিযোগ, নতুন হিসাব খুলে মূল আমানতের অর্থই জমা করা হয়েছে। এ ক্ষেত্রে হেয়ারকাট বাতিল হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আমানতের টাকা উত্তোলনের জন্য ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছে। রোববার পর্যন্ত যারা টাকা উত্তোলনের আবেদন করেছেন, পর্যায়ক্রমে তারাই আমানত ফেরত পাবেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, আবেদনগুলো সংশ্লিষ্ট শাখা থেকে সমন্বয় করে প্রধান কার্যালয়ে পাঠানো হচ্ছে। এরপর প্রধান কার্যালয় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করবে। এরই অংশ হিসেবে ১ সেপ্টেম্বর আবেদন করা গ্রাহকদের সোমবার টাকা দেওয়া হয়েছে। পরবর্তী দিনগুলোর আবেদনকারীদের টাকা ফেরতের জন্য পর্যায়ক্রমে সময়সূচি জানানো হবে।

এদিকে, বর্তমানে গ্রাহকেরা শুধু মূল আমানতের টাকা তুলতে পারবেন। উত্তোলন করা অর্থের বিপরীতে কোনো মুনাফা দেওয়া হবে না। তবে ব্যাংক হিসাবে যে অর্থ অবশিষ্ট থাকবে, সেই টাকার বিপরীতে নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার যারা তাদের হিসাবের পুরো টাকা তুলে নেবেন, তাদের হিসাবের চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাবে। এরপর ওই অর্থের বিপরীতে ভবিষ্যতে আর কোনো মুনাফা পাওয়ার সুযোগ থাকবে না।

রোববার পর্যন্ত যারা আমানত ফেরতের আবেদন করেছেন, তাদের মধ্যে আগে আবেদনকারীদের চাহিদা সমন্বয় করে প্রধান কার্যালয় থেকে কেন্দ্রীয় ব্যাংককে জানানো হচ্ছে। সেই চাহিদার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক থেকে সম্মিলিত ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্য আবেদনকারীদেরও আমানতের টাকা ফেরত দেওয়া হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493