বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বাণিজ্য

কুমিল্লায় মাসব্যাপী আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাণিজ্য ডেস্ক:

কুমিল্লায় স্থানীয় শিল্পোদ্যোক্তাদের বিকাশ, দেশীয় পণ্যের প্রচার এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে শুরু হয়েছে মাসব্যাপী ‘আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬’। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ সূচনা করেন আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় মেলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খ্যাতিমান কণ্ঠশিল্পী লুইপা দেশীয় পণ্যের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি, মৃৎশিল্পসহ বিভিন্ন দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে।

লুইপা বলেন, এ ধরনের বাণিজ্য মেলা শুধু স্থানীয় ব্যবসায়ীদের নতুন বাজার তৈরিতে উৎসাহিত করবে না; পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতেও অনুপ্রেরণা জোগাবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সৃষ্টির পাশাপাশি দেশীয় পণ্যের পরিচিতি আন্তর্জাতিক পরিসরেও বাড়ানোর সুযোগ তৈরি হবে।

আয়োজকদের প্রত্যাশা, মাসব্যাপী এ মেলার মাধ্যমে স্থানীয় শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীরা ক্রেতাদের কাছে নিজেদের পণ্য তুলে ধরার সুযোগ পাবেন। একই সঙ্গে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত পণ্যগুলোর বাজার সম্প্রসারণেও মেলাটি কার্যকর ভূমিকা রাখবে।

স্থানীয় শিল্প ও বাণিজ্যের বিকাশে এমন আয়োজন নিয়মিত হলে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493