রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বাণিজ্য

খুলনায় যুবদের কর্মসংস্থানমুখী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার
খুলনায় বেকার যুবসমাজের কর্মসংস্থান ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে চাকরিপ্রার্থীদের মেলবন্ধন তৈরির লক্ষ্যে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘চাকুরি মেলা-২০২৬’। ২৫ আগস্ট ২০২৬ তারিখে গল্লামারীস্থ সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই মেলার আয়োজন করা হয়।

​খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ), সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট, এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং যুব উন্নয়ন অধিদপ্তর খুলনা যৌথভাবে এই মেলার আয়োজন করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা, বিসিকের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

​মেলায় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও ট্রেনিং সেন্টারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। চাকরিপ্রার্থীরা সরাসরি সিভি জমা দেওয়া এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পান। স্থানীয় তরুণ-তরুণীদের মাঝে এ মেলাটি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581