রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বিনোদন

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন বাড়ালো তানজিন তিশার

বিনোদন ডেস্ক:

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করেন তানজিন তিশা। পরে শুনানি শেষে আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন।

২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়িকে কেন্দ্র করে অভিনেত্রীর বিরুদ্ধে মামলাটি করা হয় বলে জানা গেছে।

আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন পোস্ট ও স্টোরি শেয়ার করতে হয়। ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে পাওয়া উপহারও অনেক সময় ভালোবাসার নিদর্শন হিসেবে গ্রহণ করেন তারা। এমন একটি উপহারকে কেন্দ্র করেই তাকে মামলার মুখোমুখি হতে হয়েছে।

তিশার ভাষ্য, পরিচিত এক বড় বোনের মাধ্যমে তিনি শাড়িটি উপহার হিসেবে পেয়েছিলেন। তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। ওই ব্যক্তি তাকে শাড়িটি নিতে বললে তিনি রাজি হন। পরে শাড়িটি পরে ছবি দেওয়ার অনুরোধ করা হয়। তিশা তখন সময় করে ছবি দেওয়ার কথা জানান।

অভিনেত্রী বলেন, ওই সময় ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় ছবি দেওয়া সম্ভব হয়নি। তবে তিনি একাধিকবার ছবি দেওয়ার কথা জানিয়েছিলেন। এমনকি শাড়িটির সঙ্গে পরার জন্য ব্লাউজও তৈরি করে রেখেছিলেন। এর মধ্যেই হঠাৎ জানতে পারেন, তাকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করে সংবাদ প্রকাশ হয়েছে।

তিশা জানান, ‘সোলজার’ সিনেমার শুটিং শুরুর দুই দিন পর বিষয়টি সামনে আসে। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই পুরো ঘটনাটি জানতে পারেন তিনি।

কারা বা কী কারণে তার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন, তা জানতে আগ্রহী নন বলেও জানান এই অভিনেত্রী। তার দাবি, অভিযোগ করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিরা চাইলে তার সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন।

তিশা বলেন, এখন বিষয়টির পেছনে কার কী উদ্দেশ্য ছিল, তা জানতে চান না। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তিনি ন্যায়বিচার পাবেন বলে আশা করছেন।

আদালত থেকে বের হওয়ার সময় তিনি আরও বলেন, প্রয়োজন হলে একাধিকবার আদালতে আসতেও তিনি প্রস্তুত। একজন নাগরিক হিসেবে ন্যায়বিচার পাওয়ার অধিকার তার রয়েছে। একই সঙ্গে তিনি ক্ষমতার অপব্যবহারের বিরোধিতা করেন। তার প্রত্যাশা, আদালতের আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই এ মামলার সঠিক নিষ্পত্তি হবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581