রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
মুক্ত জানালা

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে তৃণমূলের ত্যাগী কর্মীদের ফিরিয়ে আনার দাবি মিজানুর সুমনের

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে খুলনা বিএনপির সাংগঠনিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলের রাজপথের ত্যাগী নেতাকর্মীদের দলে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন যুবদলের সাবেক নেতা মিজানুর রহমান সুমন।

তিনি খুলনা মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে দলে নতুন করে যুক্ত হওয়া ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে।

মিজানুর রহমান সুমনের দাবি, দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের পাশ কাটিয়ে ‘নব্য বিএনপি’ গড়ে তোলার প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগও তোলেন তিনি।
তিনি বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দলীয় সংকট নিরসনে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা জরুরি।

মিজানুর রহমান সুমনের মতে, ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং দলীয় শৃঙ্খলার ঘাটতি দূর করা না গেলে ভবিষ্যতে বিএনপিকে আরও সাংগঠনিক সংকটের মুখে পড়তে হতে পারে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দলের নীতিনির্ধারকদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581