রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
মুক্ত জানালা

মিডিয়াকর্মীদের জাহান্নামে যাওয়া নিয়ে পোস্টের ব্যখ্যা দিলেন ডাঃ মিজানুর রহমান

স্টাফ রিপোর্টার

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট এক্সপাঞ্জ করে দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান। তাঁর পোস্টে কোনো মিডিয়াকর্মী কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত বলে জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি কারা জাহান্নামে যাবে, একমাত্র আল্লাহই ভালো জানেন। আমার দেওয়া পোস্ট এক্সপাঞ্জ করলাম। আমার পোস্টে কোনো মিডিয়াকর্মী কষ্ট পেলে আমি দুঃখিত।”
এ বিষয়ে মধুমতি নিউজকে মুঠোফোনে ডা. মিজানুর রহমান বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন ধরনের তথ্য প্রকাশিত হতে দেখে তিনি হতাশ ও বিরক্ত হয়েছেন।

এ কারণেই তিনি ওই ধরনের পোস্ট দিয়েছিলেন বলে জানান। তিনি আরও বলেন, তাঁর পোস্টে কোনো মিডিয়াকর্মী কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত। পরে তিনি পোস্টটি এক্সপাঞ্জ করেছেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581