বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

বিরোধী দলের আন্দোলন গণতন্ত্রের অংশ তবে রাজনৈতিক সংঘাতকে উসকে নয়: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক:

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের আন্দোলন ও মত প্রকাশের অধিকার গণতন্ত্রের অংশ। তবে রাজপথে এমন কোনো ভাষা বা আচরণ গ্রহণযোগ্য নয়, যা রাজনৈতিক সংঘাতকে উসকে দেয়।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি সনদের বাস্তবায়নের বিরুদ্ধে এমন ধারণা সঠিক নয়। তাঁর ভাষ্য, ঐকমত্য কমিশন গণভোটের একটি প্রশ্ন একতরফাভাবে যুক্ত করেছে, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিএনপি যেসব বিষয়ে একমত নয়, সেগুলো স্পষ্টভাবে জানিয়েছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সংস্কার নাকি সংশোধন এ নিয়ে বিভিন্ন মহলে মতপার্থক্য রয়েছে। এসব বিষয়ে রাজপথে বিতর্কের পরিবর্তে সংসদেই বিস্তারিত আলোচনা হওয়া উচিত বলে তিনি মত দেন।

বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সংসদের বাইরে এমন ভাষায় বক্তব্য দেওয়া হচ্ছে, যা অতীতের রাজনৈতিক সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। রাজনৈতিক মতভেদ থাকলেও পরিস্থিতি যেন কোনোভাবেই সংঘাতমুখী না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

গণমাধ্যম প্রসঙ্গেও বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করছে না।

বরং সাংবাদিক সমাজের মধ্যেই বিভাজন ও একে অপরকে কোণঠাসা করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি গণমাধ্যম প্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493