বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

বিএনপি সরকার ছিল দারিদ্র্য দূরীকরণের চ্যাম্পিয়ন: রিজভী

রাজনীতি ডেস্ক:

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার চ্যাম্পিয়ন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান নানা অবদানের কারণে জাতির সম্পদ। তার অর্জন বিস্তৃত। দেশে-বিদেশে তার স্বীকৃতি রয়েছে। তার পরে আর কেউ অর্থমন্ত্রী হিসেবে তাকে ছাড়িয়ে যেতে পারেননি।’

তিনি বলেন, এম সাইফুর রহমান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার কর্ম ও নীতিগত সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

রিজভী আরও বলেন, ‘বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পন্ন হবে, দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সমৃদ্ধ হবে।’

তিনি বলেন, বিএনপি সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রেখেছিল। ভবিষ্যতেও দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493