রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

ন্যাশনাল ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে মব থাকবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীতে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আড়াই হাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ না থাকলে তাদের নিয়োগ দিতে হবে।

রাড্ডা ক্লিনিক দখলের ঘটনাকে বিএনপির ধারাবাহিক চাঁদাবাজির অংশ বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, সেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তিনি সেখানে দলীয় এজেন্ডা তুলে ধরেছেন, যেগুলো ইতোমধ্যে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশে যে জ্বালানি সংকট চলছে, সেটিও প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরতে পারেননি।

বাংলাদেশ-ভারত সীমান্ত প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এটি বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্তগুলোর একটি। কিন্তু জাতিসংঘে দেওয়া বক্তব্যে সীমান্ত হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়নি। পুশইন নিয়েও কোনো বক্তব্য দেওয়া হয়নি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ সংকটের সমাধান কীভাবে হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেওয়া হয়নি। একইভাবে তিস্তা মহাপরিকল্পনা কেন বাস্তবায়ন হচ্ছে না, সেটিও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরা হয়নি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581