রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
রাজনীতি

বিএনপির নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি করার দাবিতে নেতাকর্মীদের মিছিল

রাজনীতি ডেস্ক:

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি করার দাবিতে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশান-১ নম্বরে নাভানা টাওয়ারের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজাদ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ওই কমিটি বিলুপ্তির পর নতুন নেতৃত্ব নিয়ে দলটির মধ্যে আলোচনা চলছে। বিএনপির পক্ষ থেকে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

মিছিল থেকে আমিনুল হককে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পরে আজাদ মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিকভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমিনুল হকের। এ কারণে নতুন কমিটির নেতৃত্বে তাঁকে দেখতে চান তাঁরা।

বক্তারা বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে সক্ষম নেতৃত্ব প্রয়োজন। তাঁদের দাবি, আমিনুল হককে সভাপতি করা হলে মহানগর উত্তরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

মিছিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম শেখ।

মিছিলে উপস্থিত ছিলেন ভাটারা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান, ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সরকার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হিরো, বনানী ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহেদ আলী, গুলশান থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম মনা, গুলশান থানা শ্রমিক দলের সভাপতি আরিফ হোসেন, ভাটারা থানার ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল এবং গুলশান থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান।

এ ছাড়া বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581