রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
রাজনীতি

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে: আখতার হোসেন

রাজনীতি ডেস্ক:

একদলীয় সংবিধান সংশোধন কমিটিকে সংস্কারের উল্টো পথে যাত্রা ও সংস্কার ভেস্তে দেওয়ার উদ্যোগ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। অন্যথায় জনগণের সঙ্গে প্রতারণা করে সরকারের কার্যক্রম বেশিদিন এগিয়ে নেওয়া সম্ভব হবে না।

শনিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটি একদলীয়। এ কমিটি গণভোটের রায়ের সঙ্গে প্রতারণার শামিল। এতে সাংবিধানিক সংকটের সমাধান হবে না। এ কারণে এনসিপি এই কমিটিতে অংশ নেবে না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও জনগণের রায় উপেক্ষা করে কোনো প্রক্রিয়াই টেকসই হতে পারে না। গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে।

বিএনপির সমালোচনা করে এনসিপির সদস্যসচিব বলেন, ১৯৯০ সালে তিন জোটের রূপরেখা প্রণয়নের পর ক্ষমতায় এসে বিএনপি তা বাস্তবায়ন করতে চায়নি। একইভাবে দলটি জুলাইয়ের সংস্কার প্রস্তাবগুলোও বাস্তবায়ন করতে চাইবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তিতে সরকারের প্রতি এনসিপির আহ্বান—একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী বিদ্যমান সাংবিধানিক কাঠামোর পরিবর্তন ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

আখতার হোসেন অভিযোগ করেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও বিএনপি সরকার সংস্কারের গুরুত্বপূর্ণ অর্জনগুলো পেছনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। সংস্কার বাস্তবায়নের পরিবর্তে সনদ নিয়ে টালবাহানা ও ধোঁকাবাজির আশ্রয় নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার বলেন, একজন ব্যক্তির অভিলাষ পূরণে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল। তাঁর অভিযোগ, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না এবং বিদ্যমান আওয়ামী লীগ সরকারের আমলের সাংবিধানিক কাঠামো টিকিয়ে রাখতে চাইছে।

সারোয়ার তুষার বলেন, অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তা না হলে বিরোধী আন্দোলন গণ-আন্দোলনে রূপ নিতে পারে।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহউদ্দিন সিফাতের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ অন্য নেতারা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581