বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ আর ফিরতে পারবে না: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি:

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে ফিরে পাওয়া গণতন্ত্র ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের মাটিতে স্বৈরাচার ও ফ্যাসিবাদকে আর কোনোভাবেই ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

শামা ওবায়েদ বলেন, “দীর্ঘ ১৭ বছর অনেক আন্দোলন-সংগ্রামের পর আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না।”

তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি সরকার কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

গত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমাদের দুর্ভাগ্য ছিল, গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার এখানে ছিল। সেই সময়ে কোনো ধর্মের বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন আমাদের সামনে দেশ ও মানুষের জন্য কাজ করার সুযোগ এসেছে।”

সালথার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আগামী দিনে প্রতিটি ইউনিয়নে স্কুল-কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উন্নত মানের মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে শিশু-কিশোরদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, “আপনাদের ছেলে-মেয়ে ও নাতি-নাতনিদের ভবিষ্যতের কথা বিবেচনা করে শিক্ষার সুযোগ বাড়াতে হবে। ছোট ছোট ছেলে-মেয়েরা যেন উন্নত মানের শিক্ষা পায়, সে ব্যবস্থা করা হবে।”

দল-মত ও ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাইকে উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, আগামী পাঁচ বছর জনগণের ভাগ্য পরিবর্তনই হবে তাদের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, “আল্লাহতায়ালা যদি সহায় হন, আগামী পাঁচ বছরে অলকান্দার সব মানুষের ভাগ্যের উন্নয়ন করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। এছাড়া সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির সমর্থকরাও অংশ নেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493