রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
সাতক্ষীরা

কলারোয়ায় ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

তরিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কলারোয়ায় ইয়াবাসহ পাঁচ মাদকসেবীকে গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (০৪ অক্টোবর) দুপুর ১২.০০ ঘটিকায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে ইয়াবাসহ সেবনরত অবস্থায় ৫ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরার যৌথ সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ৫ পিস ইয়াবাসহ আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চন্দনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আবু সাঈদ (৪৫), পারের কায়বা গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (১৯), চন্দনপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. সবুজ হোসেন (২৪), একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. শরিফুল ইসলাম (২৭) এবং আমিনুর রহমানের ছেলে মো. আতিকুর রহমান (২৬)।

আবু সাঈদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাইফুল ইসলাম, সবুজ হোসেন, শরিফুল ইসলাম ও আতিকুর রহমানকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581