বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ১৫

জামালপুর প্রতিনিধি:

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের যাত্রীসহ আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার লাহেড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার বাটিকামারী এলাকার মৃত ইউনুস আলীর ছেলে জালাল উদ্দিন (৬০), একই গ্রামের মো. ফরিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৪০), তুলশিপুর এলাকার সেঙ্গুয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে মকবুল হোসেন (৬৫) এবং দুর্ঘটনাকবলিত বাসের হেলপার রুবেল হোসেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহেড়ীকান্দা এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত ১৫ জনকে জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছে। বাসটি ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ এবং বাসটির চালককে শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493