বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে নরসিংদীতে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি

নরসিংদী প্রতিনিধি:

গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট, নরসিংদী জেলা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা দেশের বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য এবং এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় সৃষ্ট দুর্ভোগের বিভিন্ন দিক তুলে ধরেন। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, গ্যাস ও বিদ্যুতের অপ্রতুল সরবরাহ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলার বস্ত্রশিল্পে উৎপাদন ব্যাহত হওয়ায় স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও বিরূপ প্রভাব পড়ছে।

জনদুর্ভোগ নিরসনে ১১ দলীয় ঐক্যজোট ছয় দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে—সারাদেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা, লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকৃত মিটার রিডিং অনুযায়ী বিদ্যুৎ বিল প্রণয়ন, বাজার মনিটরিং জোরদারের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, পাশাপাশি জনস্বার্থে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন।

সমাবেশে বক্তারা বলেন, উত্থাপিত দাবিগুলো বাস্তবায়িত হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে। একই সঙ্গে শিল্প উৎপাদন স্বাভাবিক হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমও গতিশীল হবে।

স্মারকলিপিতে জনগণের স্বার্থে উল্লিখিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের আন্তরিক ও কার্যকর উদ্যোগ কামনা করা হয়।

১১ দলীয় ঐক্যজোট, নরসিংদী জেলার পক্ষে মুখ্য সমন্বয়ক মো. ইব্রাহিম ভূঁঞা স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493