রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
সারাদেশ

বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ জানিয়ে ধাওয়া করলে সাউন্ড গ্রেনেড ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন বিএসএফ সদস্যরা।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭ নম্বর প্রধান পিলারের ৪ নম্বর উপপিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বামনদল সীমান্তের বাংলাদেশ অংশে কৃষকেরা কাজ করছিলেন। এ সময় স্থানীয় একটি নদী পেরিয়ে কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। তাঁরা কৃষকদের ওই স্থান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বিএসএফ সদস্যরা লাঠি দিয়ে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর স্থানীয় কৃষকেরা লাঠি নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। একপর্যায়ে বাংলাদেশিদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে ঘটনাস্থল থেকে সরে যান বিএসএফ সদস্যরা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর বামনদল সীমান্ত এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রংপুর ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনুল ইসলাম জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আয়োজনের আহ্বান করে বিএসএফের কাছে বার্তা পাঠানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581