বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

শপথের আগে জিয়া-খালেদার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ন্যাশনাল ডেস্ক:

বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে, যা জিয়া উদ্যান নামেও পরিচিত, দুই রাষ্ট্রনায়কের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে সেখানে দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ করেন এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের আগে দলীয় ইতিহাসের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাতে চন্দ্রিমা উদ্যানে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এখন অপেক্ষা বঙ্গভবনের সেই ঐতিহাসিক মুহূর্তের। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জয় পান তিনি। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

নির্বাচনে জাতীয় সংসদের ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির শপথ গ্রহণের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তাঁর এই শ্রদ্ধা নিবেদন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বিএনপির রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্বের ধারাবাহিকতার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। দলটির প্রতিষ্ঠাতা থেকে বর্তমান নেতৃত্ব—দীর্ঘ রাজনৈতিক পথচলার সেই স্মৃতিকে সামনে রেখেই এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493