বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৪

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করে র‌্যাব-১০। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের মহেশপুর থানার বেগমপুর এলাকার মো. মিলন হোসেন খান (৩৮), মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), একই উপজেলার ভগবতী তলা এলাকার মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী থানার মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্যের বরাতে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন তারা।

অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ অর্থও উদ্ধার করা হয়।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাবের দাবি, দৌলতদিয়া ফেরিঘাটকে ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493