ন্যাশনাল ডেস্ক:
চোখের আলো ফিরিয়ে দিতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিনামূল্যের ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শনিবার (২২ আগস্ট) প্রধান অতিথি হিসেবে ক্যাম্প পরিদর্শনে এসে তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং আয়োজনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
ক্যাম্পে শুধু ছানি অপারেশনই নয়, রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ এবং চশমাও বিতরণ করা হচ্ছে। এতে স্বল্প আয়ের ও অসচ্ছল মানুষের জন্য চোখের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হয়ে উঠেছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। চোখের সমস্যায় ভুগলেও অর্থনৈতিক সংকটের কারণে যারা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এমন আয়োজন নতুন আশার আলো হয়ে এসেছে।
বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও সেবার পাশাপাশি ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে।
মানবিক সেবাকে অগ্রাধিকার দিয়ে আয়োজিত এই ক্যাম্পে অসচ্ছল মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা করছেন আয়োজকরা।

