বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

রাজনীতি ডেস্ক:

বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা শুরু হয়।

মতবিনিময় সভায় দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সংবাদমাধ্যমের সম্পাদক এবং প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন যায়যায়দিনের সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) আহ্বায়ক শফিক রেহমান, আমার দেশের সম্পাদক ও এনইসির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ এবং দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন।

এ ছাড়া নয়া দিগন্তের সালাহউদ্দিন মোহাম্মদ বাবর, বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ, ওয়াদার শফিকুল আলম, খবরের কাগজের মোস্তফা কামাল, আজকের পত্রিকার কামরুল হাসান, সময়ের আলোর সৈয়দ শাহ নেওয়াজ করিম, বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন, ঢাকা মেইলের হারুন জামিলসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও সংবাদমাধ্যমের সম্পাদকরা অংশ নেন।

এ সময় প্রতিদিনের বাংলাদেশ, দৈনিক এদিন, ভোরের ডাক, ডেইলি ইভিনিং নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সমসাময়িক জাতীয় বিষয়, গণমাধ্যম ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493