বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক:

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে প্রস্তাবিত ‘মক্কা ডিফেন্স প্যাক্ট’ বা নিরাপত্তা সহযোগিতা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার প্রস্তাবিত নিরাপত্তা সহযোগিতা চুক্তির বিষয়টি বাংলাদেশ অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। মুসলিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বহুমাত্রিক করতে সরকার কাজ করবে।

তিনি বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে গঠিত এই ডিফেন্স প্যাক্ট বা নিরাপত্তা চুক্তির বিষয়ে বাংলাদেশের ইতিবাচক মনোভাব রয়েছে এবং এতে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

নাগরিকত্ব নিয়ে সমালোচনার জবাব

যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের বিষয়ে নেটিজেনদের সমালোচনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বাংলাদেশি।’ বাংলাদেশের নাগরিকত্ব ও দেশের প্রতি তার অবস্থান নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

একটি গণমাধ্যমে তার যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রকাশের প্রসঙ্গ উঠলে ক্ষোভ প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, দেশের জন্য কাজ করাকে তিনি কোনো সুবিধাবাদী অবস্থান হিসেবে দেখেন না। সংবাদটি নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘কার এত জ্বালা যে কাজ করতে দেবে না?’

তিনি আরও বলেন, দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া দেশপ্রেমিক মানুষ, গণমাধ্যম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দেশবাসী সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে

এদিকে সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া বক্তব্যে হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারত দুই দেশই কাজ করছে। ঢাকা ও দিল্লির জন্য সুবিধাজনক সময়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকেও ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ুন কবির।

তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখাই তার অন্যতম দায়িত্ব। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493