বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

অনিবার্য কারণে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।

জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতির আগামী ৩০ ও ৩১ আগস্টের ঠাকুরগাঁও সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে শিগগিরই নতুন করে সফরসূচি নির্ধারণ করা হতে পারে।

এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে জেলা প্রশাসনের কাছে পাঠানো এক চিঠিতে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরের বিষয়টি জানানো হয়েছিল। ওই সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগতভাবে নিজ জেলা সফর।

দুই দিনের সফরে রাষ্ট্রপতির ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে নির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই ছিল তাঁর প্রথম সফরসূচি।সফরের নতুন তারিখ ও কর্মসূচি পরবর্তীতে জানানো হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493