বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনা প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ প্রকল্পে কেসিসি ও খুবির মধ্যে চুক্তি স্বাক্ষর

খুলনা প্রতিনিধি:

খুলনা প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ প্রকল্পের পরামর্শক নিয়োগে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আর্কিটেকচার ডিসিপ্লিনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে খুলনা সিটি করপোরেশনের জিআইজেড মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

কেসিসির স্থপতি রেজবিনা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ডিজাইন কনসালটেন্সি ইউনিটের (আরডিসিইউ) পরিচালক অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় খুলনা প্রেসক্লাবের নতুন ভবনের স্থাপত্য পরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্ট কারিগরি ও পরামর্শক কার্যক্রমে যুক্ত থাকবে খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিন। প্রকল্পটির নকশা ও পরিকল্পনা প্রণয়নে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও বিশেষজ্ঞরা কাজ করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহসভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল এবং কার্যনির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত।

এ ছাড়া কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চিফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের অধ্যাপক ড. কেএইচ মাহফুজ-উদ-দারাইন, সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন, সহযোগী অধ্যাপক ও স্থপতি মো. এস এম নাজিমউদ্দিন পায়েলসহ খুলনা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ চুক্তির মাধ্যমে খুলনা প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ প্রকল্পের স্থাপত্য ও কারিগরি পরিকল্পনা প্রণয়নের কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিন যুক্ত হলো।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493