বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

মিরাজ শেখকে ঘিরে গুমের কাহিনী সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক:

বাগেরহাটের মোংলায় মিরাজ শেখ নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনাটি নিয়ে স্বাধীন তদন্ত করা হলেও সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়নি। বরং মিরাজ শেখকে ঘিরে মোংলায় ঘটে যাওয়া ঘটনাটি বিভিন্ন জলদস্যু গ্রুপের পারস্পরিক বিরোধের ফল হতে পারে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত প্রদর্শনী ও প্যানেল ডিসকাশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরাজ শেখের লোকজন নদীর তীরে একটি পন্টুন স্থাপন করেছিল। অভিযোগ রয়েছে, ওই পন্টুন ব্যবহার করে জলদস্যুদের জন্য সমুদ্র থেকে রসদ সংগ্রহ ও সরবরাহ করা হতো। পরে কোস্টগার্ড পন্টুনটি সরিয়ে দিলে এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।

এর ধারাবাহিকতায় একপর্যায়ে কোস্টগার্ডের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান সালাহউদ্দিন আহমদ। এ সময় কম্পিউটার ভাঙচুর এবং কয়েকজনকে আহত করার অভিযোগও ওঠে। এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা করা হয়।

তিনি বলেন, পন্টুন অপসারণকে কেন্দ্র করে ক্ষোভের পাশাপাশি মিরাজ শেখকে কোস্টগার্ড নিয়ে গেছে—এমন অভিযোগও সামনে আসে। তবে পুরো ঘটনাটি জলদস্যুদের পরস্পরবিরোধী গ্রুপগুলোর সংঘাতের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে মনে করেন তিনি।

মিরাজ শেখ ও তাঁর পরিবারের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরাজ শেখ ও তাঁর বাবার রেকর্ডও একই ধরনের ছিল। তাঁর বিরোধী গ্রুপের ক্ষেত্রেও একই ধরনের তথ্য রয়েছে।

তবে এসব অভিযোগ ও তথ্য সামনে আসার পরও ঘটনাটি নিয়ে স্বাধীন তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অন্য একটি বাহিনীকে দিয়ে তদন্ত করানো হলেও সেখান থেকে কোনো ‘ফাইন্ডিংস’ পাওয়া যায়নি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখানে তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে না।’

মিরাজ শেখের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে কেউ ভবিষ্যতে গুমের কাহিনী তৈরি করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এ ঘটনায় সরকারের অবস্থান স্বচ্ছ দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উই আর ট্রান্সপারেন্ট।’

তবে কেউ চাইলে স্বাধীন তদন্তের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও সরকার প্রস্তুত বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আপনারা কোনো স্বাধীন তদন্ত করতে চান, উই আর রেডি। আমরা স্বাধীন তদন্ত করব।’

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493