রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
জাতীয়

সন্ধ্যার পিক আওয়ারে ১,৯৩৯ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস

ন্যাশনাল ডেস্ক:

দেশের বিভিন্ন অঞ্চলে আজ রোববার সন্ধ্যার পিক আওয়ারে মোট ১ হাজার ৯৩৯ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিংয়ের চাপ পড়তে পারে ঢাকা জোনে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার পিক আওয়ারে ঢাকা জোনে ৫৬৯ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। গত শনিবার এ জোনে লোডশেডিংয়ের পরিমাণ ছিল ৬৯৮ মেগাওয়াট। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ ঢাকায় সম্ভাব্য লোডশেডিং কিছুটা কমেছে।

অন্যদিকে ময়মনসিংহ ও খুলনা জোনে ২৫০ মেগাওয়াট করে লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী ও রংপুর জোনে ২০০ মেগাওয়াট করে, চট্টগ্রাম ও কুমিল্লা জোনে ১৫০ মেগাওয়াট করে এবং সিলেট জোনে ১০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।

সবচেয়ে কম লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে বরিশাল জোনে—৭০ মেগাওয়াট।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, সন্ধ্যার পিক আওয়ারে অঞ্চলভেদে লোডশেডিংয়ের মাত্রায় পার্থক্য থাকবে। এর মধ্যে ৫৬৯ মেগাওয়াট নিয়ে ঢাকা জোনে সর্বোচ্চ এবং ৭০ মেগাওয়াট নিয়ে বরিশাল জোনে সর্বনিম্ন লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে।

ফলে আজ সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখতে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে লোডশেডিং হতে পারে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581