বাণিজ্য ডেস্ক:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম সচিব ওয়াকিল আহমদের সই করা প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব কর্মস্থলে বদলি করা কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে।
বদলি করা কর্মকর্তাদের তাঁদের বর্তমান দায়িত্বভার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআরের কর প্রশাসনে নিয়মিত পদায়ন ও দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবে এ বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

