বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
সারাদেশ

জনগণই বিএনপির ক্ষমতার উৎস: এমরান সালেহ প্রিন্স

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির ৪৮ বছরের ইতিহাস স্বৈরাচার ও ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মহাকাব্য। জনকল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য এবং জনগণই বিএনপির ক্ষমতার উৎস।

মঙ্গলবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, দেশি-বিদেশি অশুভ শক্তি আধিপত্য বিস্তারের জন্য বারবার বিএনপিকে ধ্বংসের চেষ্টা করলেও জনগণের সমর্থন ও ভালোবাসায় দলটি আজ অবিনাশী শক্তিতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপ্রেরণা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির অপ্রতিরোধ্য ও অজেয় শক্তিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে জনগণ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুমোদনের প্রসঙ্গ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নয়, সাধারণ মানুষের আয়-রোজগার বৃদ্ধির বিষয়েও সরকার কাজ করছে। জনগণের জীবনমানের উন্নয়ন, মানুষের আয়-রোজগার বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করা বিএনপি সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

সরকারকে সহযোগিতা করার পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ অর্থনীতি, প্রশাসন, রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা তছনছ করে গেছে। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারেক রহমানকে সবকিছু পুনর্গঠন করতে হচ্ছে।’

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে এমরান সালেহ প্রিন্স বলেন, বৈশ্বিক সংকটের পাশাপাশি এই খাতে আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএনপি সরকার কোনো অজুহাত দেখিয়ে সমস্যাকে আড়াল করতে চায় না; বরং সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করছে।

তিনি বলেন, ছয় মাস বয়সী বিএনপি সরকারকে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য দায়ী করে বিরোধী দল লংমার্চ কর্মসূচি দিয়েছে। এ ধরনের কর্মসূচি জনদুর্ভোগ আরও বাড়াতে পারে। জ্বালানি সংকটের মধ্যে শত শত গাড়িতে হাজার হাজার লিটার জ্বালানি ব্যবহার করে লংমার্চ করা সংকটকে আরও তীব্র করতে পারে। তিনি কর্মসূচিটিকে ‘অবিবেচনাপ্রসূত ও হঠকারী’ আখ্যা দিয়ে তা প্রত্যাহার করে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

দলীয় নেতাকর্মীদের সার নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও কারসাজির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, কোনোভাবেই যাতে কৃত্রিম সার সংকট তৈরি, অতিরিক্ত দামে সার বিক্রি, মজুতদারি কিংবা প্রকৃত কৃষকদের বঞ্চিত করার সুযোগ কেউ না পায়, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্যসচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় ধোবাউড়া বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, আব্দুল ওয়াহেদ তালুকদার, হুমায়ূন কবির, মাহবুবুল আলম বাবুল, আব্দুল মোমিন শাহিনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493