বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
জাতীয়

আবু সাঈদের ছবি ছাড়া কোন প্রামাণ্যচিত্র পূর্ণাঙ্গ হয় না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ন্যাশনাল ডেস্ক:

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিপ্লবের প্রতীক শহীদ আবু সাঈদের ছবি ছাড়া কোনো প্রামাণ্যচিত্রকে পূর্ণাঙ্গ বলা যায় না। এমন একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনায় তাঁর ছবি না থাকা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘আমি ২৭ বছর বয়সে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। আজ ৮২ বছর বয়সেও দেশের জনগণের শাসন ও গণতন্ত্রকে স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার প্রয়োজনে আবারও লড়াই করতে প্রস্তুত আছি।’

অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাতীয় পর্যায়ের একটি আয়োজনে বিশৃঙ্খলা ও হট্টগোল কোনোভাবেই কাম্য নয়। তাঁর ভাষায়, জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানে এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।

তিনি আরও বলেন, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে কিছু অসঙ্গতির বিষয় ইতোমধ্যে স্বীকার করা হয়েছে এবং এ জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে। তবে সেই ঘটনাকে কেন্দ্র করে অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা সৃষ্টি না করে সংযম ও দায়িত্বশীল আচরণ করা উচিত।

জুলাই যোদ্ধাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান দায়িত্ব উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যদি তাঁদের বিভিন্ন মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরতে হয়, তাহলে সেটি রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।

তিনি বলেন, বর্তমান সরকারের মূল দায়িত্ব হলো জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ও প্রত্যাশাকে ধারণ করে তাঁদের কল্যাণ, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493